মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ॥ যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে জুনাইদ নামে (২৫) এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার আমু চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের আলী হোসেনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, জুনাইদ মোটর সাইকেল যোগে চুনারুঘাট শহর থেকে বাড়ী যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়। পুলিশ সোমবার দুপুরে বিকালে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com