বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার কমিটি গঠিত হয়েছে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী মদন মোহন শীল আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি অনুমোদন দেন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট পূর্ণ ব্রত চৌধুরী বিভূ ও সদস্য সচিব শংকর পাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অরবিন্দু সেট রায়, মিন্টু চক্রবর্তী, শিক্ষক শীলা পদ দাশ, বাবলু দাশ, পান্ডব দেব, গুরুপদ দাশ ময়না, রতন রায় ও অমৃত রায়। নবীগঞ্জ পৌর শাখার কমিটি অনুমোদন দেয়ায় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে পৌর শাখার সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com