শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ থানার নতুন ওসি মাসুক আলীর যোগদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসুক আলী। বুধবার রাতে নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নতুন ওসি মো. মাসুক আলীর কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ইতিপূর্বে ওসি মো. মাসুক আলী আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ সদর মডেল থানা ও বাহুবল থানায় কর্মরত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করে নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- নবীগঞ্জ উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্ন্নে পেতে পারেন এবং জনসাধারণ যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। এছাড়া নবীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা জনসাধারণের শান্তি-সেবা নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য- গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি স্বাক্ষরিত এক অফিস আদেশে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলীকে নবীগঞ্জ থানায় বদলি করা হয় ও নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com