বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দেনাদারকে পিটিয়ে আহত করেছে দাদন ব্যবসায়ী

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দাদন ব্যবসায়ীদেরকে দ্বিগুন টাকা পরিশোধ করেও রেহাই পাননি দেনাদার। আরও টাকা না দেয়ায় দেনাদারকে পিটিয়ে আহত করেছে ২ দাদন ব্যবসায়ী। আহত দেনাদার হচ্ছেন-অন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সূর্যকান্ত সূত্রধরের ছেলে সুনিল কান্ত সূত্রধর (৩০)। দাদন ব্যবসায়ীরা হচ্ছেন-একই ইউনিয়নের আন্দিউড়া গ্রামের নেপাল দেবের ছেলে বিষ্ণুদেব (২৬) ও মৃত গোপাল দেবের ছেলে নারায়ণ দেব (২৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সুনিল কান্ত সূত্রধর প্রায় দেড় বছর পূর্বে উল্লেখিত ২ জনের কাছ থেকে ১ হাজার টাকা লগ্নি গ্রহণ করে। সুনিলের মামা সোনার চাঁন সূত্রধর জানান, প্রায় ৬ মাস আগে সুনিল সুদাসলে তাদেরকে ২ হাজার টাকা পরিশোধ করেন। হঠাৎ করে শনিবার দুুপুর ১২টার দিকে নারায়ণ দেব, বিষ্ণুদেব সহ তাদের কয়েকজন সহযোগি সুনিলের বাড়িতে এসে তার নিকট পুনরায় টাকা দাবি করেন। সুনিল অপারগতা প্রকাশ করলে তাকে টেনে হেঁছড়ে বাড়ির পাশের রাস্তায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে সুনিল জ্ঞান হারিয়ে ফেললে দাদন ব্যবসায়ীরা বীরদর্পে চলে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com