বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর সেবা করাই আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করেছেন। তিনি বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
এ সময় সাথে ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।
এ সময় তিনি বলেন- দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে গত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। পাশাপাশি জনগণের জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। প্রিয় বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ ও উদ্দেশ্য। জনসেবাকে ইবাদত মনে করেই আমি রাজনীতি করছি।
তিনি আরো বলেন- স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনের কল্যাণে আজীবন কাজ করবো।
গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com