বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর থানা পুলিশের অভিযানে ৪ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে নারীসহ ৪ সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে। গত শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার ভোর পর্যন্ত সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হল, বাগুনিপাড়া গ্রামের আব্দুস সহিদের কন্যা ইয়াসমিন আক্তার (৩০), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), মৃত ওয়াহিদ মিয়ার পুত্র আব্দুস সহিদ (৬০) ও তিতখাই গ্রামের তাজুল ইসলামের পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সানু মিয়া (৩৮)। পুলিশ জানায়, বাকিদের বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় দেব জানান, পুলিশ সুপারের নির্দেশে ওয়ারেন্ট তামিল করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com