বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট সীমান্তে ৮টি ভারতীয় গরুসহ ২ পাচারকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৮টি ভারতীয় গরুসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে ডিবির ওসি নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিমটিবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি গাড়ি ও মোটর সাইকেল জব্দ করা হয়। আটকরা হল, আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস গ্রামের মৃত নুরুল হকের পুত্র চোরাকারবারি আব্দুল কাদের (২৫) ও সুন্দরপুর এলাকার আব্দুন নুরের পুত্র আব্দুল হাদি (৪৫)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেছে এবং গতকাল রবিবার বিকালেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ডিবি ওসি মামুন জানান, ওই চক্র দীর্ঘদিন ধরে ভারতের সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব পণ্য পাচার করে আসছে। বিষয়টি নজরে এলে তারা অভিযান চালায়। অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com