মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তানগর বাজারের চারপাশে টিনের বেড়া, জনদূর্ভোগ চরমে

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারের চারপাশে টিনের বেড়া দিয়ে দিয়েছে কে বা কারা। যে কারণে বাজারে আসা যাওয়া করতে গিয়ে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। গত বৃহস্পতিবার রাতের আধারে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর পর থেকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো বাজার ও আশপাশের এলাকা। এমতাবস্থায় শায়েস্তানগর বাজারে আসা হাজার হাজার ক্রেতাদের দাবী অচিরেই যেন টিনের বেড়া অপসারণ করে জনদূর্ভোগ লাগব করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তানগর এলাকায় অবস্থিত হাই টাওয়ারের পাশেই শায়েস্তানগর কাচা বাজার ও মাছ বাজার অবস্থিত। বাজারের মেইন সড়ক ঘেষে রয়েছে কয়েকটি দোকানপাঠও। জানা গেছে, শায়েস্তানগর বাজারের ওই সকল জায়গার প্রকৃত মালিক সরকার। যা জেলা প্রশাসনের সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা। কিন্তু সম্প্রতি কিছু লোক প্রায় ৫০ কোটি টাকা দামের ওই জায়গা নিজেদের বলে দাবী করে আসছে। এরই প্রেক্ষিতে তারা খাস খতিয়ানের ওই জায়গায় হঠাৎ করেই টিনের বেড়া দিয়ে দেয়। বেড়া দেয়ার পর থেকেই জন দূর্ভোগ চরম আকার ধারণ করে। অনেকেই এমন ধরণের বেড়া দেয়াকে মানবাধিকার লঙ্গন ও বলছেন।
এদিকে, বাজারের সরকারি জায়গায় বেড়া দেয়া হয়েছে এমন খবর চাওর হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার একদল পুলিশও। অপরদিকে, সাধারণ মানুষর দাবী দ্রুত বিষয়টি নজরে নিয়ে জনস্বার্থে বেড়াটি অপসারণ করে দেয় জেলা প্রশাসন।
এ ব্যাপারে ওসি অজয় চন্দ্র দেব জানান, হাই টাওয়ারের পাশের বাজারের জায়গাটি সরকারি খাস খতিয়ানভূক্ত। কিন্তু অন্যেরা কি করে এই জায়গায় বেড়া দিয়েছে বিষয়টি আমাদের বোধগম্য না। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com