মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে বিভিন্ন স্থানে গণসংযোগকালে-এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জনগনের কল্যাণে আজীবন কাজ করবো

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি বানিয়াচং উপজেলার বড়ইড়ি ইউনিয়নের কালাইনজুড়া, নোয়াগাও, কদুপুর ও হলদারপুর বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
এ সময় সাথে ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।
এ সময় এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান বলেন- দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে গত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করার পাশাপাশি জনগণের সুখ-দুঃখে পাশে থাকছি। আমি আজীবন বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সুখ দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরো বলেন- স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়নি এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি, আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জনগনের কল্যাণে আজীবন কাজ করবো।
গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com