বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে মোরগ মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৮৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বোমাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত রোকেয়া খাতুন (৪৫), রুস্তম আলী (৫৫), মাহফুজ মিয়া (২৫), হাফিজা খাতুন(২৫), মুল্লুক চানঁ বিবি (৫৫), হেফজু মিয়া (২৬), আফরোজা বেগম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের রুস্তম আলী ও রুকম আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রুকম আলীর সীমানায় রুস্তমম আলীর মোরগ গেলে রুকম আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই মোরগটি মেরে ফেলে। এরই জের ধরে দু পক্ষের সংঘর্ষে উল্লেখিতরা আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com