বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলো স্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী হাবিব মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০ টার দিকে স্ত্রী জোনাকী আক্তার (৩০) ধারালো ছুরি দিয়ে স্বামী হাবিব মিয়ার গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হাবিব মিয়ার বোন জামাই গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি নজরপুর গ্রামের বোনের বাড়িতে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের বিয়ে হয়। জোনাকীর এর আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও আছে। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের অস্ত্রোপচারের কথা আছে। এ ব্যাপারে মাধবপুর থানার এসআই রায়হান জানান, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। গত রাত ১১টার দিকে তিনি নিজে হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com