বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পীর ভাই সেজে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে যুবক কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পীর’ ভাই সেজে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও প্রলোভন দিয়ে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুনুর রশিদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার নাম আব্দুল কাইয়ুম (৪৫)। তিনি বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। কাইয়ুমকে কারাগারে পাঠানো হয় কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর (৪০) মামলায়। অভিযোগে জানা যায়, ২০১৮ সালে ফটিক ছড়ির একটি মাজারে কাইয়ুমের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। কাইয়ুম ওই নারীর ‘পীর ভাই’ সেজে তিন তলা বাড়িতে আসা-যাওয়া করতে থাকেন।
এরপর ২০২১ সালে কাইয়ুম ভুক্তভোগী ওই নারীকে জানান, ওই বাড়িতে ভূতের আছর থাকলে বড় বিপদ হতে পারে। তাই দ্রুত বাড়িটি বিক্রি করে তুমি হবিগঞ্জ চলে আসো। ওই নারী ভন্ড পীরের ফাঁদে পা দিয়ে কোটি টাকার বাড়ি ৭০ লাখ টাকায় বিক্রি করে হবিগঞ্জ চলে আসেন।
কিছুদিন পর ভাদৈ এলাকায় ৮ শতক জায়গা ক্রয় করে সন্তানদের দিয়ে তিনি বসবাস করতে থাকেন। সেই সুযোগে কাইয়ুম ওই নারীকে একাধিক বার ধর্ষণ করেন। শুরুতে নির্যাতন সহ্য করলেও এক পর্যায়ে তিনি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন এবং গত ৫ জুন তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কাইয়ুম গত ৮ আগস্ট উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ কাইয়ুমকে নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com