বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সহায়তা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসলে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের আরো উপকার হবে। তারা আর অসহায় থাকবে না, এরাও সমাজের মুলধারায় চলে আসবে। বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট যারা করেছেন, তারাও দেশ ও বিদেশে কষ্টের উপার্জন দিয়ে অসহায়দের পাশে দাড়াচ্ছেন। তিনি বলেন, সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, গর্ভভাতাসহ নানা প্রকার ভাতা চালু করেছে। সামাজিক বেষ্টনীর মাধ্যমে দেশের প্রত্যেকটি অসহায় মানুষ সেবা পাচ্ছে। তিনি আজ চুনারুঘাট উপজেলা হলরুমে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অসহায় মানুষদের সহায়তা প্রদান ও চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মেধ্য পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সজল দাসের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুস ছামাদ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলীম, সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, বিশিষ্ট আবৃতিকার সৈয়দ ফয়সল আহমেদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন ও প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেব। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ১০ জন ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় দলীয় কর্মীকে আর্থিক সহায়তা ও শোক দিবসের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com