বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১৭ সেপ্টেম্বর সকালে উজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সমাজসেবা অফিসার বারেন্দ্র রায়, পিআইও প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী (এলজিডি) দিপক কুমার দাশ, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মোঃ মহিউদ্দিন সহ প্রমুখ। এছাড়া জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সকালের সম্পৃক্ততার জন্যে ৬ টি স্টল বসানো হয়েছে হলরুমে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com