বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইচনার্জ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলাটি আজ উদ্বোধন হয়ে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com