মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের চাষি বাজারে আলুর দাম বেশি রাখায় জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাষী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নানা অসংগতি পাওয়ায় জরিমানা করা হয় মোট ৩টি প্রতিষ্ঠানকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, সরকার কর্তৃক নির্ধারিত দামে আলু বিক্রয় না করা, ক্রেতাদের ভাউচার প্রদান না করা, মুল্য তালিকা আপডেট না করার কারণে তিনটি আলুর আড়তের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মদিনা বানিজ্যালয়কে ৫ হাজার, মেসার্স একতা বানিজ্যালয়কে ৫ হাজার ও মেসার্স শাহীন ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকে সহযোগীতা করেন আনসার ব্যাটালিয়নের একটি টিম। দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com