সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ১ হাজার ৩৭০ জন শিক্ষার্থীদের মাঝে সৈয়দ ফয়সলের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ২৯টি মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসার ১৩৭০ জন শিক্ষার্থীর মাঝে এস এম ফয়সল মেধা বৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এস এম ফয়সল বৃত্তি কমিটির পক্ষে প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ১৩৭০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ২৯ লাখ টাকা তুলে দেন।
দেশ বরন্য শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল এর উদ্যোগে দীর্ঘদিন ধরে মেধাবৃত্তি প্রদান করে আসছেন। এর আগে উপজেলার ইঠাখোলা গ্রামে বৃত্তি কমিটির আহবায়ক জে.সি হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসগর আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সায়হাম গ্রুপের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, কমিটির সদস্য প্রফেসর মাইনুদ্দিন আহমেদ, মোঃ আবেদ মাষ্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com