শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

কোর্ট থেকে হাতকড়াসহ পালানো আসামি রাজু সিলেটে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালত প্রাঙ্গন থেকে হাতকড়া’সহ পালানো মাদক কারবারি রাজুকে ৩ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও এ ঘটনায় তার পিতা ও ভাইসহ ২ জনকেও আটক করা হয়েছে। এদিকে গতকাল রবিবার দুপুরে রাজুকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইনের আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। রাজুর বরাত দিয়ে পুলিশ জানায়, সে রিমাণ্ডের ভয়ে এবং অন্য আসামির প্ররোচনায় সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গতকাল রবিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাজুর পিতা চাঁন বাদশা ও ভাই সজিব মিয়াকেও আটক করে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। সে উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক কারবারি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে। গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ছিলো। এ সময় পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার পর হাতকড়া’সহ পালিয়ে যায় রাজু। গত শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com