সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর থানার দারোগা শামসুল হককে সুজাতপুর ফাড়িতে বদলী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর থানার আলোচিত দারোগা শামসুল হককে সুজাতপুর পুলিশ ফাড়িতে বদলী করা হয়েছে। পুলিশের একটি দ্বায়িত্বশীল সূত্র বদলীর ঘটনাটি নিশ্চিত করেছেন।
গত ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার গোগাউড়া লস্কর বাড়ি এলাকার সিএনজি মালিক ও চালক আলমগীর লস্কর (২৫)কে আটক করে সদর থানায় নিয়ে যান দারোগা শামসুল। পরে তিনি আলমগীরকে মারধোর করেন ও তার ভাইয়ের নিকট থেকে ২০ হাজার টাকা উৎকোচ আদায় করেন। বিষয়টি পিপি অ্যাডঃ আকবর হোসেন জিতুকে জানালে তিনি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত করেন। পরে আলমগীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের কাছে গেলে তিনি সাথে সাথে শামসুলকে শোকজ করে পুলিশ লাইনে স্থানান্তর করেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে মোঃ আলমগীর মিয়া পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ওই দারোগাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। কিন্তু দারোগা শামসুল হক উর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ অমান্য করে সদর থানায় দ্বায়িত্ব পালন করেন। বিষয়টি পিপি এডঃ আকবর হুসেন জিতু পুলিশ সুপার কামরুল আমিনকে অবগত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com