বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাঃ মুশফিক চৌধুরীকে হত্যার চেষ্টা করায় বিডিএমএ’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যার চেষ্টার করায় প্রতিবাদে সভা করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন হবিগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যা করার জন্য অনেক বার চেষ্টা করা হয়েছে। কিন্তু দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। প্রথম দিন প্রশাসন সক্রিয় থাকলেও বর্তমানে প্রশাসনের ভূমিকা নিয়ে বক্তারা উদ্বেগ্ন প্রকাশ করেন।
সভায় বক্তারা অনতিবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় হবিগঞ্জের মানুষকে সাথে নিয়ে বড় ধরনের কর্মসূচির ডাক দিবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
সংগঠনের সভাপতি ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ আল- মামুন শাহনেওয়াজ, অর্থ সম্পাদক ডাঃ রাজিব রায়, সহ-সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল আহাদ, ডাঃ ইদ্রিস, ডাঃ নুরুল হক, ডাঃ নিতাই, ডাঃ প্রীতিষ বণিকসহ ছাত্র সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com