মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ॥ সরকার দেশের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নবীগঞ্জ-বাহুবলসহ সারা দেশের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে আজ নবীগঞ্জের দত্তগ্রাম এলাকাতে উন্নয়নের ছোঁয়া দেখা যাচ্ছে। গতকাল নবীগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দত্তগ্রাম পাটলি (বুরুঙ্গা) আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী দিনেও নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন অব্যাহত থাকবে। সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, মোঃ হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পরেশ দাশ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঐতিহ্যবাহী ফকির বাড়ীর সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ শিপন আহম্মদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com