মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার চেষ্টার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার চেষ্টার প্রতিবাদে নবীগঞ্জে যুবলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তিনি সততা ও নিষ্টার সাথে দীর্ঘদিন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুশফিক চৌধুরীর রাজনৈতিক বিচক্ষনতার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নাকে কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গ্রহণ করেছেন। বক্তারা বলেন, ২৭ আগষ্ট রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত পরিকল্পিত ভাবে আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার চেষ্টা চালায়। বক্তারা অবিলম্বের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com