মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মহিলা আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির \ সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সরকারের উন্নয়ন কর্মকাÐ জনগণের সামনে তুলে ধরতে মহিলা আওয়ামী লীগ নেত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেলে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জের যে উন্নয়ন-অগ্রগতি করেছি তা জনগণের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। এক্ষেত্রে মহিলা আওমী লীগ নেত্রীদের সহযোগিতা করবে আওয়ামী লীগ।” সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম এবং সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ। পরামর্শ সভায় সদর উপজেলা আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি এবং নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com