শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে সম্মাননা অর্জন করায় তাজুল ইসলামকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পইলের কৃতি সন্তান ও বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ তাজুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে সম্মাননা অর্জন করায় পূর্ব পইল গ্রামবাসির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে ও উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের পঞ্চায়েত সভাপতি মোঃ উমর আলীর সভাপতিত্বে ও পূর্ব পইল যুব উন্নয়ন পরিষদের সভাপতি আবিদ উল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন পইলের বিশিষ্ট মুরুব্বি মোঃ আবদুল হক, ইউপি মেম্বার মোঃ কোরবানি আলী, পূর্ব পইল জামে মসজিদের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালেক, আতর আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা ও পূর্ব পইল যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com