মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক‘র সভাপতি আজদু মিয়া তালুকদার এর মায়ের ইন্তেকাল \ শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক‘র সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সানাবই গ্রামের বাসিন্দা সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের মা মোছাঃ হালেমা খাতুন বাধ্যক জনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি ৩১ আগস্ট নিউইয়র্ক এর স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জ্যামাইকা মুসলীম সেন্টারে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। পরের দিন স্থানীয় সময় সকাল ৮টায় নিউ জার্সি (মালভ্রæ কবর স্থান) এ মরহুমার দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, মরহুমা মোছাঃ হালেমা খাতুন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক‘র সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার আকবর হোসেন তালুকদার স্বপনের শ্বশুড়ী। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক‘র সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের মা ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার আকবর হোসেন তালুকদার স্বপনের শ্বশুড়ী মোছাঃ হালমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সকল সদস্যবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক রোকন হাকিম স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, মরহুমা হালেমা খাতুন ব্যক্তি জীবনের অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তিনি সমাজসেবায় কাজ করতে তার সন্তানদের উৎসাহিত করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবাবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com