মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে সিলেট গামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৬৫ বছর হবে। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার পৌনে ২ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব দিকে দাউদ নগর বাজার রেলগেইট এলাকা থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী সংবাদ পেয়ে ফাঁড়ির একদল পুলিশ সদস্য নিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। পরে স্টেশন থেকে ট্রেন চলন্ত অবস্থায় দাউদ নগর বাজার রেলগেইট নিকটে পৌঁছলে এ সময় অজাত ব্যক্তি রেল লাইন পারাপারের সময় ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফাঁড়ির ইনচার্জ আরো বলেন, নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তবে নিহতের শনাক্ত কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-কে খবর দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com