মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ \ হবিগঞ্জে জেলা দায়রা জজ আদালতের পিপি নিযুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারি সচিব মো. আব্দুছ ছালাম মন্ডল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এর আগে অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ একই আদালতে অতিরিক্ত পিপি হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে হবিগঞ্জ জেলা ও দায়রা জজের প্রতিবেদন পাওয়ার পর তাঁকে পিপি পদে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। ১৯৬৪ সালের ১৩ নভেম্বর তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৯৪ সালের ৩০ এপ্রিল তিনি আইন পেশায় নিযুক্ত হন। আইন পেশায় নিয়োজিত হওয়ার পরের মাসের ১৪ মে তিনি প্রথম বারের মতো হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির একাধিক পদে নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ ২০২২-২৩ মেয়াদে তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com