শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জামি’আ দারুল হুদা আল ইসলামিয়া দেবপাড়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া শরীফনগরে জামি’আ দারুল হুদা আল ইসলামিয়া উত্তর দেবপাড়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে যৌথভাবে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি ও বরুণার পীর সাহেব শায়খুল ইসলাম আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন- শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিন, জামি’আ আমির আলী ও দিনারপুর খায়রুন্নেছা ইসলামীয় মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ আবু খালেদ সিরাজী, বরুণার ছাহেবজাদা মুফতী ওলিউর রহমান, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য- আগামী প্রজন্ম ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যাতে কাজ করতে পারেন সেই উদ্দেশ্যে জামি’আ দারুল হুদা আল ইসলামিয়া উত্তর দেবপাড়া মাদ্রাসার ভূমি দান করেছেন সমাজ-সেবক যুক্তরাজ্য প্রবাসী নুরুল হুদা শরীফ ও কাজী সাদ উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com