বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল ২৪ আগস্ট রাত অনুমান ৯ টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পালপাড়া দ্বিমুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী কাউছার মিয়া (৩৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি বাহুবল উপজেলার যশপাল এলাকার বাসিন্দা চেরাগ আলীর ছেলে। পরে গাঁজা ও সিএনজিসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাউছারকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com