বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে এমপি প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে তারাসই গ্রামবাসীর সমর্থন

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে সমর্থন জানিয়েছেন বানিয়াচং ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসী। গত ২৪ আগস্ট ৪নং ওয়ার্ডবাসী গ্রামের একটি বাড়ির উঠানে দলমত নির্বিশেষে সমবেত হন। এতে গ্রামবাসীর উপস্থিতি একটি সভায় পরিণত হয়। এ সময় এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তার বক্তব্যে সকল ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান এবং এমপি প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় সবাই একসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন তার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন বলে জানান। পাশাপাশি সর্বাত্ম কাজ করে তাকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করাবেন বলে আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বড় ভাই যুক্তরাষ্ট্র নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com