মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির সদস্য আটক ॥ সরঞ্জাম জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির সক্রিয় সদস্য ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন জনতা। এ সময় তাকে উত্তম মধ্যম দিয়ে দেশীয় অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়। শায়েস্তাগঞ্জবাসী জানিয়েছেন, তারা পুলিশের সহযোগিতা না পেয়ে রাত জেগে পাহারা দিয়ে চোর ধরার চেষ্টা করছেন। গত বুধবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে ফারুক মিয়াকে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা আটক করেন। এ সময় তার কাছ থেকে চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মরহুম আব্দুস শহীদের ছেলে।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক কামাল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপকরণসহ ফারুককে থানায় নিয়ে আসেন। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, ফারুক চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, চেতনানাশক স্প্রে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার আটটি বাসায় ডাকাতি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। স্প্রে পার্টির আতঙ্কে পৌর এলাকার অনেকেই রাত জেগে স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com