বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ফুটপাতের রাস্তা ব্যবসায়ীদের দখলে ॥ যানজটে নাকাল শহরবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৪০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ পৌর শহরের রাস্তাঘাট চলে গেছে অবৈধ ফুটপাতের দখলে। ফলে শহরে তীব্র যানজটের কবলে শহরবাসীসহ সাধারণ মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা যানজট নিরসনে কোটি টাকা ব্যয় করে শহরের ছালামতপুর এলাকায় পৌর বাস টার্মিনাল ও মধ্যবাজারস্থ সাবেক গরু বাজারে গ্রোথ সেন্টার নির্মাণ করার তৎকালীন সময়ে বাস টার্মিনালে যানবাহন ও গ্রোথ সেন্টারে সবজি বাজার স্থানান্তরিত হয়। কিছু দিন যেতে না যেতেই সবজি বাজার গুলো আবার রাস্তার উপর চলে আসে। যত্রতত্র স্থানে গাড়ী ষ্ট্যান্ড গড়ে উঠে। বর্তমানে শহরের নতুন বাজার এলাকা, জে কে হাইস্কুল রোড, থানা পয়েন্ট, জুয়েল ম্যানশনের সামনে, আনমনু রাস্তার মূখসহ প্রায় সকল রাস্তাই অবৈধ ফুটপাট ব্যবসায়ীদের দখলে চলে গেছে। এছাড়া অবৈধ টমটম, অটো রিক্সা, সিএনজি অবৈধভাবে গুরুত্বপুর্ণ পয়েন্টে ষ্ট্যান্ড তৈরী করে রেখেছে। ফলে শহরে যানজট প্রকর আকার ধারণ করেছে। চরম দুর্ভোগে নগরবাসী। তীব্র যানজটের কবলে শহরবাসী নাভিশাস্য হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ লাগবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী শহরবাসীর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com