বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামিম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব ও মেডিকেল অফিসার ডা. জাহেদ খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com