মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা এনজিও সমূহের সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সিলেট ডিভিশনাল কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান ও এলএনওবি সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন ও সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব।
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় স্থানীয় সরকারে ও উপজেলা প্রশাসনে দলিত, হিজরা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকল সুবিধা প্রাপ্তি শতভাগ নিশ্চিতকরণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোর বিষয়ে আলোচনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com