মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বিশেষ অভিযানে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা কে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে গত শনিবার দিবাগত গভীর রাতে পৌর এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে বিএনপির অনেকেই গাঁ ঢাকা দেয়। এরই অংশ হিসেবেই পৌর এলাকার নগর গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান (৬০), বিএনপি নেতা মোঃ লেচু মিয়া (৬৫) ও আজমিরীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক ফকরুল ইসলাম (৩০) কে আটক করা হয়। পরে আটককৃতদের সকালে হবিগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানায়, আটককৃতরা বিভিন্ন নাশকতা এবং হবিগঞ্জে পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com