সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিলেটে কর্মশালায় মেয়র সেলিম হবিগঞ্জ পৌরসভায় আরও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক স্বাস্থ্য সেবা’র উপর সিলেটে অনুষ্ঠিত এক কর্মশালায় হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রম উপস্থাপিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এ কর্মশালা সিলেট গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। দেশের ১১ টি পৌরসভা এবং ৩ টি সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্য সেবার উপর এ কর্মশালার শিরোনাম ছিল ‘ওয়ার্কশপ অন ডেভেলাপিং এন্ড ইমপ্লিমেন্টিং প্রাইমারী হেলথ কেয়ার প্ল্যানস, লেসনস লার্নড এন্ড বেষ্ট প্রাকটিসেস’। ইউএসএআইডি লোকাল হেলথ সার্ভিস সাসটেইনএবিলিটি প্রজেক্ট এর সহযোগতিায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে দেশের ১১ টি পৌরসভা এবং ৩ টি সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক ডা. সারোয়ার বারী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইউএসএআইডি এলএইচএসএস প্রজেক্ট এর চীফ অব পার্টি রাজিব আউজা। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) ড. মলয় চৌধুরী। কর্মশালায় নাটোর ও সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়ন পরিকল্পনার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম তার বক্তৃতায় বলেন, হবিগঞ্জ পৌরসভা সম্পূর্ন নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে পৌর নাগরিকদের সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। মূলতঃ ভৌগোলিকগত হবিগঞ্জ পৌর এলাকার নয়টি ওয়ার্ডের নাগরিকদের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের আনার লক্ষ্যে ২০২৪ সালে আরো একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালুর কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।’ কর্মশালায় দেশের ১১ টি পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তাগণ, ৩ টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার টিমে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com