বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ১৮ কিলোমিটার রাস্তার চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় নির্ধারিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।
গতকাল শনিবার দুপুরে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী দুলাল মিয়া, সাংবাদিক এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ প্রমূখ। পরে হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল সড়কে চলমান কাজের যাবতীয় তথ্যাদি উপস্থিত সকলকে অবগত করেন। এর মধ্যে ১৫ কিলোমিটার মেরামত, ৩ কিলোমিটার নতুনভাবে নির্মাণ ও গাইড ওয়াল নির্মান করা হবে। এবং প্রতিটি কাজ ৩ বৎসর মধ্যে ভেঙ্গে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেরামত করে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানিয়েছেন। ২২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সড়ক বিভাগের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা কামাল ও জামান এন্টার প্রাইজ চলমান মেরামত কাজ বাস্তবায়ন করছে। এ সময় সড়কের দুটি স্থানে কাজের ধরণ, সম্পুর্ণ ব্যয়, ঠিকাদারী প্রতিষ্ঠানের নামসহ যাবতীয় তথ্য সম্বলিত বোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com