বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে আজিজুল ইসলামের পুকুর থেকে এটি উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ৪ যুবক ফুটবল নিয়ে ওই পুকুরে নেমে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১) এর পায়ে শক্ত একটি বস্তুটি লাগে। পানির নিচ থেকে সাব্বির ওই বস্তুটি উপরে নিয়ে আসে। খবর পেয়ে মাধবপুর থানাও ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি জানান উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com