বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ মাধবপুরে রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী,চেয়ারম্যান মাসুদ খান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান মীর খুরশেদ, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, হরিশ চন্দ্র দেব, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সেক্রেটারী সাব্বির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারনে মাধবপুরে কৃষি জমি, নদী ও পরিবেশ নষ্ট হচ্ছে। তাই পরিবেশ বান্ধব শিল্প গড়ার দাবি জানানো হয়। মাধবপুরে মাদকের আগ্রাসন বন্ধ করতে জনপ্রতিনিধিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com