বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সদরের সৈয়দ সঈদ উদ্দিন কলেজের কাছে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ৪টায় ঢাকা-সিলেট-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তানভীর (৩০), সেলিম (৩৫), রাব্বি (২৫), আরিফ (২৫), সফিকুল (২), জসিম (৪০), আনোয়ারা (২৮), আশরাফুল (২২) ও কোহিনুরকে (৯) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-বিকেলে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন কলেজের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com