সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অজ্ঞাত মহিলার মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অজ্ঞাতনামা মহিলার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে চিকিৎসারত অবস্থায় মহিলাটি মৃত্যুর খোলে ঢলে পড়ে। পুলিশ লাশের ছুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জের কাছে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানাযায়, ৪/৫ দিন পুর্বে থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা মহিলা (৩৫) কে অসুস্থ অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু কোন সন্ধান প্রার্থী পাওয়া যায়নি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ১১ টায় মহিলাটি মৃত্যুর খোলে ঢলে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে মৃতের ছুরতহাল করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য হবিগঞ্জ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com