সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাংবাদিক কামালের উপর হামলার ঘটনায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তফা কামালের ওপর কালনী ট্রেনের অপারেটর মোক্তার আহমদ এর হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আঃ স ম আফজল আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত, সমুজ আলী আহমদ, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, আমাদের সময় প্রতিনিধি হারুন সাঁই, দৈনিক যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সুমন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, ভোরের কাগজ প্রতিনিধি সমীরণ চক্রবর্তী শঙ্কু, সৈয়দ শাহান শাহ পীর, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হক রেনু, এম শামীম চৌধুরী, এস এইচ টিটু, সাইফুর রহমান ফয়সল প্রমূখ। উপস্থিত সাংবাদিকবৃন্দ শাহ মোস্তাফা কামাল এর উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে ঘটনার সাথে জড়িত সকল অপরাধী কে আইনের আওতায় আনার দাবি জানান। হামলার শিকার সিলেট মেডিকেলে চিকিৎসাধিন কামালের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com