বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে চেতনা নাশক স্প্রে করে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম এলাকায় পুলিশ কর্মকর্তার বাসায় চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ জুড়ে আতংক দেখা দিয়েছে। এর আগেও বেশ কয়েকবার শায়েস্তাগঞ্জে এমন ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কোনো রহস্য উদঘাটন বা কাউকে আটক করতে পারেনি। এবার শেষ পর্যন্ত পুলিশের বাসাতেই চুরির মতো ঘটনা ঘটলো।
গত শুক্রবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ডিবির এএসআই জুয়েল মিয়ার ওই এলাকার লাখাই ভিলা নামে ভাড়াটিয়া বাসায় চেতনানাশক স্প্রে করে বাসার লোকজনকে অজ্ঞান করে ফেলে। পরে তারা (দুর্বৃত্তরা) লোহার গ্রিল কেটে প্রবেশ করে বাসায় রক্ষিত মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, বাসার মালিকসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ডিবি সদস্য জুয়েল, তার স্ত্রী ও শিশু সন্তান কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল ও হবিগঞ্জ ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে দুর্বৃত্তরা শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ৪ বাসায় ও ৭নং ওয়ার্ডের ২ বাসায় চেতনানাশক স্প্রে করে চুরি করেছিলো।
গতকাল শনিবার সকালে হাসপাতালে আসার পর জুয়েলের অবস্থা আশংকাজনক হওয়ায় সদর ওসি (তদন্ত) বদিউজ্জামানসহ একদল পুলিশ হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা করান। বর্তমানে তার শিশু সন্তানের অবস্থা আশংকাজনক। শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, পুলিশের অভিযান অব্যাহত আছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে। তবে সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com