মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

চুনারুঘাটের দুই ব্যক্তি পিস্তলসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ চুনারুঘাটের ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটক আব্দুল কাদির (৬৬) চুনারুঘাট উপজেলার রগুরামপুর (সরকারবাড়ি) এলাকার আবু তাহেরের ছেলে ও একই উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুর নূরের ছেলে মো. কামাল উদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট, র‌্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com