বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

গোপায়ায় শোক সভায় এমপি আবু জাহির ॥ আগস্ট মাস এলেই ষড়ন্ত্রকারীরা একত্রিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশ স্বাধীন করার পর ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে ঢেলে সাজাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মারা সেটি হতে দেয়নি। সেই সময় তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতি রুখে দিয়েছিল। আগস্ট মাস এলেই ষড়ন্ত্রকারীরা আবারো একত্রিত হয়, ষড়যন্ত্রে লীপ্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ৫নং গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, দেশবিরোধীরা এখনও সক্রিয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন; সেই অগ্রগতির ধারা বন্ধ করতে রাজাকার-আলবদরের উত্তরসূরীরা নানা ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী পরিবারের সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫নং গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জালাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব। বক্তব্য রাখেন, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি কুতুব উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক আরিফ। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com