বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে সামাজিক সংগঠন বন্ধনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাটের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগস্ট শুক্রবার সকাল ১০ টা চুনারুঘাট উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক সোহাগ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অথিতি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মুহিতুর রহমান রোমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল মুকিত, শিরিন আক্তার সুনিয়া। এছাড়াও দেশের বিভিন্ন স্থানের ৫১টি স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করে। চুনারুঘাটের রক্তের বন্ধন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ জানান, সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাট দীর্ঘ ৪ বছর যাবৎ অসহায় মুমূর্ষ সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে রক্ত দিয়ে আসছে। এ যাবৎ সারাদেশে প্রায় ২ হাজার ৫০০ জন রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও অসচ্ছল রোগীদরে মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com