বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ শেখ শাহনুর আলম ছানুর গণসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনকে ঘিরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম নিরলসভাবে গণসংযোগ করে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনকালীন সময়ে সকলের আন্তরিক সহযোগিতা দোয়া ও আর্শিবাদ কামনা করছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এড. শেখ শাহনুর আলম ছানু ছাত্র নেতা থাকাকালীন সময়েই তিনি নবীগঞ্জ উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এড. শেখ শাহনুর আলম ছানু, নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা কৃষক লীগের পরপর দুইবার নির্বাচিত সাবেক সভাপতি, বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতির দায়ীত্ব পালন করছেন। এছাড়াও নবীগঞ্জ উপজেলায় একজন ক্লিন ইমেজের সৎ নিষ্ঠাবান সালিস বিচারক হিসাবে এড. ছানুর ব্যাপক সুনাম রয়েছে। নির্বাচনের অনেক আগেই তিনি গণসংযোগ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি যেখানেই যান সেখানেই এলাকার মানুষ জড়ো হয়ে তাকে দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু ত্যাগী, দক্ষ সংগঠক, কর্মঠ, পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক হিসেবে এলাকায় তার খ্যাতি রয়েছে। দলমত নির্বিশেষে তাকে নিয়ে আশার আলো দেখছেন উপজেলার সাধারণ মানুষ। এলাকার মানুষের সাথে আলোচনাকালে তারা বলেন নম্র, ভদ্র ও সুশিক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. ছানুকে নিয়ে আমরা আশার আলো দেখছি। তিনি নির্বাচিত হলে একটি আধুনিক মডেল উপজেলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এড. শেখ শাহনুর আলম ছানু খুব ভদ্র মানুষ। আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। নবীগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের গিয়ে এমন হাজারও মানুষের মুখে মুখে শোনা গেল এড. শেখ ছানুর প্রশংসার কথা। সমাজসেবক এড. ছানু প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর মেধার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে পরিশ্রম করে যাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু বলেন, ছাত্রজীবন থেকেই আমি মানুষের পাশে রয়েছি। আমি নির্বাচিত হলে, জনসাধারনের চাওয়া পাওয়া, এলাকার উন্নয়ন বাস্তবায়ন, ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে কাজ করে যাবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com