বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামীলীগ সরকার গ্রামীণ এলাকার উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়নের হরিদরপুর গ্রামে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ভবনের ভিওিপ্রস্থর স্থাপন উপলক্ষে গতকাল দুপুরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বাউশা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী আফতাব আলী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এতে বক্তব্য রাখেন জুনেদ হোসেন চৌধুরী , আঃ ছালাম, হারুন মিয়া, কাউছার আহমেদ, দিপন্দে দাশ, শাহ মতুজ আলী, গিয়াশ উদ্দিন, শফিকুর রহমান, আঃ মান্নান, মোস্তাকিন আহমেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন-আওয়ামীলীগ যত বারই সরকার গঠন করেছে গ্রামীণ এলাকার উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের অংশ হিসেবে আজ এ ভবনের উদ্বোধন করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com