বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশকে পিছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে-বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল ভাবে দেশ পরিচলানা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দেশে এখন বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এই উন্নয়ন দেখে আবারও দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে একটি মহল এ ষড়যন্ত্র মোকাবেলা সকলকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় রাখতে হবে। বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বিগত সরকারের সময় গ্রামের মানুষরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশই সফল ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে করোনা মোকাবেলা করেছে।
গতকাল শুক্রবার মাধবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন সরকারি অনুদান, ভাতা বিতরণ ও মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com