মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জিকে গউছের নেতৃত্বে ঢাকায় বিএনপির মহাসমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর অংশ গ্রহন

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবীতে ঢাকার নয়াপল্টনে ঐতিহাসিক মহাসমাবেশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই সমাবেশে সারাদেশের লাখ লাখ বিএনপি নেতাকর্মী অংশ গ্রহন করেছে।
হবিগঞ্জ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেছে। একটি বিশাল মিছিল নিয়ে হবিগঞ্জের ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা থেকে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগদান করেন। তারা গত কয়েক দিন পূর্ব থেকেই বিএনপির এই মহাসমাবেশকে সফল করতে ঢাকায় অবস্থান নেন।
জি কে গউছ বলেন- বিএনপির ২৮ তারিখের মহাসমাবেশের জনসমাগম অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। সরকারের বাধার আশঙ্কায় এবার আগেভাগেই নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে এই সমাবেশে অংশ গ্রহন করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমেই বর্তমান ফ্যাসিষ্ট সরকারের পতন হবে। জনতার শক্তির কাছে কোনো কিছুই টিকে থাকতে পারে না। আমরা জনগণের সেই শক্তিতে বিশ্বাস করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগের পতন নিশ্চিত করতে চাই। জনগণের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না করে বিএনপি নেতাকর্মীরা আর ঘরে ফিরবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com